Sunday, April 28, 2013

ডায়াবেটিস ও এক্সারসাইজ


ডায়াবেটিস রোগ নিয়ে ভুগছে না এমন পরিবারের সংখ্যা দিনে দিনে কমে আসছে। যদি এমন পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে আপনি ভাগ্যবানদের একজন বলাই যায়, কেননা এই ডায়াবেটিস ধীরে ধীরে শরীরের প্রধান প্রধান অঙ্গকে আক্রমণ করে। আমাদের টার্গেট হবে, যদি ডায়াবেটিস হয়েও যায় তবু রক্তে গ্লুকোজের লেভেল মেইন্টেইন করে একে স্বাভাবিক রাখার চেষ্টা করা। কেননা, রক্তে গ্লুকোজ স্বাভাবিক থাকলেই আমরা এসব সমস্যাকে কমিয়ে রাখতে পারব। শারীরিক ব্যায়াম এই ব্যাপারে খুব ভালো ভূমিকা পালন করে। যদি রেগুলার ব্যায়াম করা যায়, তবে ডায়াবেটিস বেশ ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে—ব্যায়াম কীভাবে করা যেতে পারে, আর এটা আসলে কীভাবেই বা কাজ করে?
যেভাবে করা যেতে পারে ব্যায়াম

Wednesday, April 3, 2013

মলের সঙ্গে রক্ত যাওয়া


মলত্যাগের সময় যদি মলের সঙ্গে রক্তের উপস্থিতি দেখেন তবে যে কোনো ব্যক্তিরই আতঙ্কগ্রস্ত হওয়াটা অস্বাভাবিক নয়। অনেকেই মনে করেন, এটি কোলন ক্যান্সারের লক্ষণ, যদিও মলের সঙ্গে রক্ত যাওয়া মানেই অনেক ক্ষেত্রে জীবন বিনাশকৃত কোনো রোগের লক্ষণ নয়। যদি মলত্যাগের পর টিস্যু পেপার দিয়ে মলদ্বার মুছলে, টিস্যু পেপারে রক্তের লাল ছোপ দেখতে পান অথবা আপনার মলে রক্ত দেখতে পান তবে বিচলিত না হয়ে প্রথমেই একজন সার্জনের শরণাপন্ন হন। এই লেখাটিতে মলের সঙ্গে রক্ত যাওয়ার সম্ভাব্য কারণগুলো কি এবং এর ফলে কি ধরনের অবস্থা সৃষ্টি হতে পারে, সে ব্যাপারে সম্ভাব্য ধারণা দেওয়া হলো_

কিডনিতে পাথুরিজনিত সমস্যা...


মূত্রগ্রন্থি বা কিডনির মধ্যে পাথরের সৃষ্টি হলে মূত্রপাথুরি বলা হয়। এই পাথর কণা কখনো মূত্র কোষে, কখনো মূত্রবাহী নালিতে বা মূত্রথলিতে এসে জমা হয়। ফলে তীব্র যন্ত্রণার সৃষ্টি করে। বর্তমান সময়ে এ রোগটি অনেক ব্যাপকতা লাভ করেছে। মহিলা অপেক্ষা সাধারণত পুরুষের এ রোগটি বেশি দেখা যায়।

Saturday, March 23, 2013

রাতে ঘুম না এলে...


সারা দিন কঠোর পরিশ্রম করেছেন। সকাল হলেই আবার ছুটতে হবে কাজে। কিন্তু ঘুম আসছে না কিছুতেই? কী করবেন তখন? এজন্য—
—
বাইরে থেকে ফিরে প্রথমেই গোসল সেরে নিন। সারা দিনের ক্লান্তি এক নিমিষে চলে যাবে।
—
সন্ধ্যার পরই চা-কফি খাওয়া বন্ধ করে দিন।
—
ঘুমোতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে টিভি, কম্পিউটার বন্ধ করুন।

Thursday, March 14, 2013

শিশুর অটিজম নিয়ে কিছু কথা



অটিজম হচ্ছে শিশুর সামাজিক ও বাচনিক বিকাশনের এক চরম প্রতিবন্ধকতা। এক্ষেত্রে শিশুর দৈহিক বিকাশ সাধারণত স্বাভাবিক থাকে, কিন্তু তার সামাজিক ও বাচনিক বৃদ্ধি চরমভাবে অবিকশিত থাকে। অটিজম সাধারণত জন্মের পর আড়াই থেকে তিন বছর বয়সের মধ্যেই বোঝা যায় । অটিজম কোনো মানসিক রোগ নয়।
অটিজমে আক্রান্ত শিশু এবং বয়স্কদের মাঝে নিচের সমস্যাগুলো দেখা যায় :
—
মৌখিক এবং অ-মৌখিক যোগাযোগ স্থাপনের অপারগতা।

শিশুর কানব্যথা যখন ঝুঁকিপূর্ণ


হঠাত্ কানব্যথা। তবে একটু সর্দি-কাশি ২/৩ দিন ধরেই ছিল। হঠাত্ কানব্যথার এই সমস্যা প্রথম থেকেই তীব্র হতে পারে কিংবা প্রথমে অল্প হয়ে ক্রমে বাড়তে পারে। অনেক শিশু-কিশোরেরই এ রকম অবস্থা দেখা দেয়। কানব্যথার এই সমস্যা আক্রান্তের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে এটিকে মেডিকেল ইমারজেন্সি বা জরুরি চিকিত্সাযোগ্য রোগ হিসেবে বিবেচনা করা হয়। কানের এই জরুরি সমস্যার- মধ্যকর্ণের তীব্র চিকিত্সাবিজ্ঞানের পরিভাষায় এর নাম একিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া।
সাধারণভাবে শিশুরা এই সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকে। বার বার ঊর্ধ্বশ্বাসনালীর প্রদাহই হচ্ছে এই ইনফেকশনের অন্যতম কারণ। ু

Saturday, March 9, 2013

শ্বাসকষ্ট, অ্যাজমা বা হাঁপানি নিয়ন্ত্রণে রাখুন


আপনার কি শ্বাস ছাড়তে কষ্ট হয়? আপনি কি সামান্য বৃষ্টিতে ভিজলে বা সামান্য বাতাসে হাঁটলে আপনার শ্বাসকষ্ট শুরু হয়? আপনি কি বেগুন, পাকা কলা বা হাঁসের ডিম খেলে কাশি ও শ্বাসকষ্ট শুরু হয়? আপনার এলার্জি ও শ্বাসকষ্ট হলে ভয় পাওয়ার কারণ নেই। কারণ বর্তমানে এর প্রতিকার ও অত্যাধুনিক চিকিত্সা পদ্ধতি রয়েছে।

হাঁপানির চিকিত্সা
হাঁপানি একটি দীর্ঘমেয়াদি রোগ। সঠিক চিকিত্সা এবং ওষুধ ব্যবহারের মাধ্যমে হাঁপানি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেসব উত্তেজকের (ট্রিগার) কারণে হাঁপানির তীব্রতা বেড়ে যায়, রোগীকে সেগুলো শনাক্ত এবং পরিহার করতে হবে।